শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

৬শ পরিবারের মাঝে সেনা প্রধানের দেয়া ঈদ উপহার বিতরণ

১৮১

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সেনা প্রধানের পক্ষ থেকে খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন খাগড়ছড়ির গুইমারা রিজিয়ন ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে সেনাবাহিনী প্রধানের উপহার সামগ্রী অসহায়, দুস্থ, অচল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এছাড়াও সকালে রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠ, উপজেলার বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬শ পরিবারের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, লুডুলস গুড়ো দুধ, মুরগী এবং মসলাসহ যাবতীয় উপকরণ প্রদান করেন রিজিয়ন কমান্ডার। এ সময় রিজিয়নের জিএসও-২ এবং বিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।