শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

পানছড়িতে লোগাং গণহত্যা দিবসে স্মরণ সভা

১০১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে লোগাং গণহত্যা দিবস পালন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য নারী সংঘ। গণহত্যার ৩১তম বছর উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় চেঙ্গী ইউপি’তে স্মরণ সভার আয়োজন করা হয়।

সভার শুরুর পূর্বে কালো ব্যাচ ধারণ করে চিত্র প্রদর্শন ও শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর অস্হায়ী স্মৃতিস্তম্ভে পুস্পমালা অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা।

পরে গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে ও পিসিপি সাধারণ সম্পাদক সুনীল চাকমার সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি তৃঞ্চাকর চাকমা, ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সমন্বয়ক আইচুক ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা, পার্বত্য নারী সংঘ কেন্দ্রীয় কমিটির প্রণীতা চাকমা, সাবেক চেঙ্গী চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, বড়কলক ভিলেজ কমিটির সভাপতি জীবন কৃঞ্চ চাকমা ও মরাটিলা জিরানি খোলা রাচাই মার্মাসহ প্রমূখ।

এতে সেই দিনের ঘটনা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহীদ পরিবারের অমিও কান্তি চাকমা, সাবেক চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান কালাচাঁদ চাকমা। এসময় বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।