শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

থানচিতে পুকুরে পানিতে ডুবে ১ বৃদ্ধ মৃত্যু

১৩৭

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে পুকুরের পানিতে ডুবে ভারত চন্দ্র ত্রিপুরা (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা সদর ইউনিয়নের সাধু যোসেফ পাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল ইস্টার সানডে উপলক্ষে পরিবারের লোকজন রাত ১০ টার দিকে গীর্জা থেকে ফিরে এসে দেখেন ভারত চন্দ্র ত্রিপুরা বাসায় নেই। সাথে সাথে পরিবারে লোকজন ও এলাকাবাসী তাঁকে খোঁজাখুঁজি করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

সুত্রে আরো জানা গেছে, রবিবার সকালে ৯ টার সময়ে ১২ বছর বয়সের এক শিশু ব্যাপ্টিস মিশন সংলগ্ন পুকুরে তাঁকে দেখতে পেয়ে পাড়াবাসীকে জানান। পরে স্থানীয় ও পাড়াবাসী সবাই মিলে তাঁকে উদ্ধার করে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভারত চন্দ্র ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। তিনি যথেষ্ট বয়োবৃদ্ধ ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক বলেন, যথেষ্ট বয়োবৃদ্ধ ও মৃগী রোগে আক্রান্ত মৃত ব্যক্তির। মৃগী রোগের আক্রান্ত কারণে পুকুর পানিতে পরার পর পর তার মৃত্যু হয় বলে ধারণা করছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।