শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১৪২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ি পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টায় লোগাং এলাকায় এ সভার আয়োজন করা হয়।

এসময় গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে যুবনেতা রিপন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সংগঠক সম্রাট চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তৃষ্ণাঙ্কর চাকমা প্রমূখ।

এস মঙ্গল চাকমা বলেন, ২০০২ সালে চট্টগ্রামে জেএমসেন হলে গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি জন্মলগ্ন হতে শোষিত , বঞ্চিত ও নিপীড়িত গণমানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রামে অবিচল ভাবে কাজ করে এসেছে। যার ফলে শাসক গোষ্ঠীরা এই সংগঠনকে দমানোর লক্ষ্যে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এই সংগঠনটি বিগত দিনে ভূমি বেদখলের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছে।