শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

সিন্দুকছড়ি সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

৯৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে মানবিক সহায়তার অংশ হিসেবে সেলাই মেশিন, সোলার প্যানেল, আর্থিক অনুদান, বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান ও পানির ট্যাংক, কৃষি সামগ্রী, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

সিন্দুকছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র জোনের আওতাধীণ এলাকার অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে উক্ত মানবিক সহায়তা প্রদান করেন।

এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সরকার শরিফুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।