শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বাঘাইছড়ি মডেল মসজিদে নারী ও পুরুষ এক জামায়াতে নামাজ আদায়

১২০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রে প্রথম বারের মতো নারী ও পুরুষ এক জামায়াতে নামাজ আদায় করেছেন। গত ১৬ মার্চ সারা দেশের একযোগে ৫০টি মসজিদের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ মার্চ) মসজিদের প্রথম জুমার দিনে প্রায় দেড়সহস্রাধিক মুসল্লি নামাজে অংশ গ্রহন করেন। শুক্রবার আযানের পরপরই উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসল্লীরা মসজিদে ছুটে আসেন।

মসজিদে নামাজ আদায় করেছেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন এর সহধর্মিণী সহ স্থানীয় শতাধিক নারী মুসল্লীও। নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বহুদিনের ইচ্ছে ছিলো মসজিদে জামায়াতে নামাজ আদায় করার আজ তা পূর্ণ হলো। পরে সকল মুসুল্লিদের নিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জন্য মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। মোনাজাত শেষে সকল মুসুল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।