শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২

১৩৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামা‌টি শহরের পর্যটকবাহী বাস উ‌ল্টে ২ জন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আ‌রো ৩ জন আহত হয়ে‌ছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টার দি‌কে শহরের মানিকছড়ি এলকায় এ দূর্ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারী থেকে ভ্রমণের উদ্দেশ্যে একটি পর্যটকবাহী বাস রাঙ্গামাটি আসে। ভ্রমণ শেষে ১৫জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি থেকে ফিরার সময় শহরের মানিকছড়ি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে বাস চাপা পড়ে দুইজনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন, নুরুল ইসলাম (৪২), জামাল উ‌দ্দিন (৬০) ও আরমান খান (৫৬)। তবে তাৎক্ষ‌নিকভা‌বে নিহ‌তের নাম-পরিচয় জানা যায়নি। বাসে থাকা সকল যাত্রী ভাটিয়ারী বাসিন্দা এবং একটি বেসরকারী ফ্যাক্টরী‌তে চাকুরি করে বলে জানা গেছে।

এদিকে সেনাবাহিনী, পুলিশ এবং রেড ক্রিসেন্টের সদস্যরা আহত এবং নিহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান। এসময় প্রায় দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

এবিষয়ে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের এখানো পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে রয়েছে।#