শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

দেশের মানুষ আ.লীগ-বিএনপিকে চাই না : মুজিবুল হক চুন্নু এমপি

৯৯

॥ নিজস্ব প্রতিবেদক॥

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দেশের মানুষ আতঙ্কিত। দেশের মানুষ আ.লীগ-বিএনপিকে চাই না। আপনারা দুর্নীতি করছেন,লুটপাট করছেন অনেক কিছু করছেন। এবার আপনারা চুপ থাকেন। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় এলে আপনারাও নিরাপদ এবং দেশের মানুষও নিরাপদ।

বুধবার (১৫ মার্চ) সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে জাতীয় পার্টি রাঙ্গামাটি জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দীর্ঘ ৩২ বছর ধরে জাতীয় পার্টি ক্ষমতার বাহিরে আছে। আর আওয়ামীলীগ ও বিএনপি দুই দলই ক্ষমতায় কিভাবে আসবে তা নিয়ে চিন্তিত আছে। তারা দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি এবার ক্ষমতায় না আসলে মুসলিম লীগ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে উদ্বোধক ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ রেজাউল ইসলাম ভূঁইঞা, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন, জাতীয় পার্টি রাঙ্গামাটি জেলার সভাপতি মোঃ হারুনুর রশীদ মাতব্বর এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা।এছাড়াও সম্মেলনে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট এর প্রাঙ্গণে জাতীয় পতাকা ও নিজ দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি।#