শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সভা

১৯০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২মার্চ) সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, জেল সুপার মোঃ জাবেদ মেহেদী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য ও মূল ধারণাপত্র উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। এসময় সভায় বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি ভিত্তি (১) স্মার্ট সিটিজেন, (২) স্মার্ট গভর্নমেন্ট, (৩) স্মার্ট ইকোনমিক এবং (৪) স্মার্ট সোসাইটি সম্পর্কে মতবিনিময় করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসন সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের স্মার্ট সেবা চালু ও প্রকল্প গ্রহণের অনুরোধ জানান। জনগণ যাতে উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।