শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

দুঃস্থদের পাশে খাগড়াছড়ি জোন সসবসময়ই আছে

পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

১১৮

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রেখে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক বিগ্রেড ৩০ বীরের আয়োজনে পানছড়ি সাব জোনের সহযোগিতায় পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মার্চ) দিনব্যাপী ক্যাপ্টেন মোঃ মাহিম ইব্রাহীম (আরএমও), ডাক্তার ইসরাত জাহান রোগীদের পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মো: জোবায়ের মাহামুদ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ শতাধিক রোগী উপস্থিত ছিলেন।

চিকিৎসা সেবা নিতে এসে শনটিলা গ্রামের বাসিন্দা হালিমা বেগম, শরাফি উদ্দিন, মানিক চাকমাসহ বেশ কয়েক জনের সাথে আলাপকালে জানায়, শনটিলা এলাকায় প্রায় ৪০০ পরিবারের বসবাস। আশপাশ এলাকার সড়ক যোগাযোগ ভালো থাকলেও এই এলাকার সড়ক পথ একেবারেই অচল। শুধু ৩কিলোমিটার রাস্তা নির্মান করে দিলেই এখানকার মানুষজন অন্তত যোগাযোগ ও চিকিৎসা সেবা ভালো পেতো। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় জরুরী রোগী নিয়ে যাতায়াত কঠিন হয়ে পরে। বাংলাদেশ সেনাবাহিনীর এমন ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকলে আমরা প্রত্যন্ত এলাকার লোকজন কঠিন ও জটিল রোগের সেবাসহ ভালো চিকিৎসা সেবা পেতাম।

পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জোবায়ের মাহামুদ বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি উন্নয়নের ও সেবার সাথে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখতে ও অসহায় দুঃস্থদের পাশে খাগড়াছড়ি জোন সসবসময়ই আছে ও থাকবে।