শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত রিজিয়ন কমান্ডার

পার্বত্য চুক্তির পর পাহাড়ে শান্তি ও উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী

১৩৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির নবাগত রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন বলেছেন, পার্বত্য চুক্তির পর পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে জন্য কাজ করছে সেনাবাহিনী। ‘চুক্তি পরবর্তী এ অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর জোনের সম্মেলন কক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজিয়ন কমান্ডার আরো বলেন, সৌহার্দ্যপূর্ণ শান্তি ও সম্প্রীতির পক্ষে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। এ পদেক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়ায় সেনাবাহিনীর সাথে সাংবাদিকরাও যুক্ত হয়ে ভূমিকা রেখেছিল। সাংবাদিকদের এ ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করে, জনগণের কল্যাণে সাংবাদিকদের আরো ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন তিনি।

এসময় সদর জোন কমান্ডার লে.কর্নেল আবুল হাসনাত, বিগ্রেডের জি. টু মেজর জাহিদ হোসেন, প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক ও জৈষ্ঠ সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সেনা জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে দুইটি ল্যাপটপ উপহার হিসেবে তুলে দেন রিজিয়ন কমান্ডার।