শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগ

খাগড়াছড়িতে ছয় নারী উদ্যোক্তাকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১১৯

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে খাগড়াছড়িতে ছয় নারী উদ্যোক্তাদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে গত সোমবার (৬ই র্মাচ) বিকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি পুনাকের সভানেত্রী রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার নাইমুল হক, পিপিএম।

সংবর্ধিত ও সম্মাননা প্রাপ্তরা হলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, সফল নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, নারী উদ্যোক্তা নিপু ত্রিপুরা, নারী উদ্যোক্তা শাহনাজ সুলতানা ও তরুণ নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার বীথি। এসময় নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে তাদের নিজ নিজ সফলতার গল্প উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, ‘অনেক প্রতিকূলতা অতিক্রম করে স্বাবলম্বী হওয়া ছয় নারীকে স্বীকৃতি দিচ্ছি। আমরা কোনো অ্যাওয়ার্ড বা পুরস্কার দিচ্ছি না। আমরা কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়া মেয়েদের স্বীকৃতি দিচ্ছি। যাতে করে তাদের দেখে কমিউনিটির অন্য নারীরাও উৎসাহ-অনুপ্রেরণা পান। শৈশবে পুরুষকে শক্তিশালী ও নারীকে কোমলমতি হিসেবে আখ্যায়িত করে আসলেও নারীরা পুরুষের সমপরিমান ক্ষমতা অর্জনে সক্ষম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন, নারীদের ক্ষমতায়ন ও নারীর অদম্য শক্তিই যে নারীকে মেলে ধরতে পারে তার উজ্জ্বল উদাহরন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার পরবর্তী ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানেও পুরুষের সাথে সমানতালে ভূমিকা রাখতে হবে খাগড়াছড়ির নারীদেরও।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাকের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।