শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির দীঘিনালায় এনজিও লিন এর নারী দিবস উদযাপন

১৩১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা॥
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে ধারন করে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা পদক ও সনদপত্র বিতরণ ও মঞ্চ নাটক প্রদর্শনী করা হয়েছে। বুধবার (৮মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লিডারশিপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান (লিন) এর আয়োজন আয়োজন করে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, এনজিও লিন‘র জেলা ব্যবস্থাপক পঙ্কজময় ত্রিপুরা, লিন‘র জেলা মনিটরিং অফিসার নিউটন চাকমা, এনজিও লিন‘র এর দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা প্রমূখ।

আলোচনা সভা শেষে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পদক ও সনদপত্র বিতরণ, মঞ্চ নাটক প্রদর্শনী ও র‌্যালি করা হয়।