শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ের রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন

১১৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের “রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার” উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কারিগর পাড়া এলাকাবাসীর উদ্যোগে ধর্মরত্ন বৌদ্ব বিহার নির্মাণ করা হয়। এতে সঞ্চালনা করেন, কর্ণফুলী লালন্দা জ্ঞানশ্রী শিশু সনদ পরিচালক ক্ষেমানন্দ ভিক্ষুক। এতে সভাপতিত্ব করেন, কারিগর পাড়া বৌদ্ব বিহার অধ্যক্ষ ভদন্ত ওয়াইন্দিতা মহাথের। প্রধান আলোচক ছিলেন, ওয়াগ্গা কুকিমারা লোটাস শিশু সনদ প্রতিষ্ঠতা পরিচালক ভদন্ত ডঃ নাগাসেন মহাথের। প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিমল তালুকদার, নব প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারের প্রধান উদ্যোক্তা ও ভূমিদাতা প্রাঞ্জল তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা (বাতকস) কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, ইউপি সদস্য সমীরণ তনচংগ্যা, বাতকস কাপ্তাই অঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক বিশু তনচংগ্যাসহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক -দায়িকাগণ উপস্থিত ছিলেন। এসময় বিহার প্রাঙ্গণে উৎসর্গ, ভিত্তি প্রস্তর স্থাপন, পতাকা উত্তোলন, সংঘদান, অষ্ঠপরিস্কারদানসহ ধর্মীয় আলোচনা ও দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।