শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

পানির সংকট নিরসনে কূয়ো খনন করতে গিয়ে মাটি চাপায় যুবকের মৃত্যু

১৫০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জোড় খাম্বা এলাকায় সবজি খেতে পানির সংকট মোবাকেলায় জমির পাশে কূয়ো খনন করতে গিয়ে মোঃ বেলাল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের মধ্য হাফছড়ি জোড় খাম্বা এলাকার বেলাল হোসেন ও স্ত্রী আয়েশা বেগম বাড়ির নিচে সবজি খেতের পানির সমস্যা দূরীকরণে জমির পাশে একটি কূয়া খনন করছিলেন। সকাল পেড়িয়ে দুপুর হলেও খনন কাজ শেষ না হওয়ায় স্ত্রী আয়েশা বেগম বাড়িতে দুপুরের খাবার আনতে যান। তখন মোঃ বেলাল একাই খনন কাজ করছিলেন। কিছুক্ষণ পর স্ত্রী আয়েশা ভাত নিয়ে আসলে তার স্বামীকে (মৃত বেলাল) কূয়োর মধ্যে মাটি চাপা পড়া অবস্থায় দেখে চিৎকার করলে লোকজন ছুটে আসে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোঃ মিজান জানান, খরা মৌসুমে চাষাবাদ করতে পানির জন্য খুব সমস্যায় পড়তে হয়। তাই সবজি খেতে পানির সমস্যা মোকাবেলায় ছোট ভাই বেলাল ও তার স্ত্রী কূয়ো খনন করতে গিয়ে পাটি চাপা পড়ে বেলাল মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।