শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বরকলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

৭৫

॥ নিরত বরণ চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৪ফেব্রুয়ারী) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমা বিনতে আমিন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমদ, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান করুণা মোহন চাকমা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একদিন আমরাও শিক্ষার্থী ছিলাম। শিক্ষার্থীদের মধ্যে অনেকগুলো গুণের অধিকারী এবং পারদর্শীতা অর্জন করতে হয়। এখন শিক্ষার্থী এবং চাকরিজীবিদের মাঝে দূরত্ব খুব সামান্য হলেও, এপর্যায়ে আসতে হলে অনেকগুলো ধাপ এবং প্রতিযোগিতা করে আসতে হবে। কেননা শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। আর আমাদের সংখ্যাটা অনেক কম। এ পথ টুকু অতিক্রম করে এখানে এসে বসার যোগ্যতা অর্জন করতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিতেও দক্ষ হতে হবে। এতে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারবে। এ রকম একটি অনুষ্ঠানে অংশ গ্রহণে করে দেওয়ার বিদ্যালয় কতৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।