শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মাটিরাঙ্গা জোন কমান্ডার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদ একাদশ

৪৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে শেখ রাসেল স্মৃতি সংসদ একাদশ মাটিরাঙ্গা ফুটবল একাডেমি একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোন কমান্ডার কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি।

পুরস্কার বিতরন শেষে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ মুরাদ হোসাইন পিএসসি বলেন,পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষে মাটিরাঙ্গা সেনা জোন পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় জোন কাপ ফুটবলের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, খেলাধূলা মানুষের মনকে প্রফুল্ল রাখে যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখে। খেলাধুলা কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ ঘটে।

এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন সাইফুজ্জামান সাইফ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, মাটিরাঙ্গা জোনের মাষ্টার ওয়ারেন্ট অফিসার মোঃ হারুনর রশিদ, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমান ভূইঁয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল শেখ রাসেল স্মৃতি সংসদ এর টিম ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।