শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর পিতার মৃত্যুতে এমপি দীপংকরের শ্রদ্ধাঞ্জলি

৭৪

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর পিতা কংজপ্রু চৌধুরির মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাঙ্গামাটি আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, এমপি।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কাউখালিতে চেয়ারম্যানের নিজ বাস গৃহে মৃত দেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি।

এসময় জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদোহা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যাচি মং মারমা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কংজপ্রু চৌধুরী গতকাল বিকাল ৪.৩৫ মিনিটে নিজ বাসায় কাউখালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুটি ছেলে, এক মেয়ে, অসংখ্য শুভানুধায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

এছাড়াও তিনি বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।