শিরোনাম
কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর 

থানচিতে দুই ইঞ্জিন নৌকা সংঘর্ষের নিহত ১

১৫৫

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানে থানচিতে সাঙ্গু নদীতে দুই ইঞ্জিন নৌকা সংঘর্ষের ঘটনায় এক নৌকা মাঝি নিহত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে সাড়ে ৯টায় পদ্মমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, থানচি বাজার থেকে পর্যটকদের নিয়ে রেমাক্রি উদ্দেশ্যে যাওয়ার সাঙ্গু নদীতে পথে পদ্মমুখ এলাকায় পৌচ্ছালে রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রেংইন ম্রোঃ ছেলে নৌকা মাঝি মাংলো ম্রোঃ (১৮) ইঞ্জিন নৌকা সাথে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খেসাপ্রু পাড়া বাসিন্দা নৌকা মাঝি সামংগ্য ত্রিপুরা (৪৯) ইঞ্জিন নৌকা মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে থেকে এক নৌকা মাঝিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মাঝি সামংগ্য ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করে।

থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, ইঞ্জিন চালিত নৌকা মুখোমুখি সংর্ঘষের এক নৌকা মাঝিকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করে।

এদিকে এ দুর্ঘটনার সত্যতার নিশ্চিত করে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক বলেন, সাঙ্গু নদীতে দুই ইঞ্জিন নৌকা সংঘর্ষের একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।