শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি রফিক, সম্পাদক তৈয়ব

৬২

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে রিপোর্টার্স ক্লাবের অফিসে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় ক্লাবের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন,দৈনিক পূর্বকোণ ও সাপ্তাহিক পাহাড়ের সময় এর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে দৈনিক ডেসটিনির প্রতিনিধি আবুল কাসেম, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জনতার প্রতিনিধি শাহাব উদ্দিন, অর্থ-সম্পাদক পদে অনলাইন টেলিভিশন সি-প্লাস প্রতিনিধি মোঃ ইলিয়াছ আরমান নির্বাচিত হন।

এছাড়া কার্যকরী কমিটিতে সদস্য হিসাবে আছেন, এম. কামরুল হাসান টিপু, আনোয়ার হোসেন, কামরুল হক মহসিন ও মোঃ মোর্শেদুল আলম।

নির্বাচনে ক্লাবের উপদেষ্টা, নিবার্চন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আবুল কাসেম দায়িত্ব পালন করেন।নতুন কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ রফিক।