শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

কাপ্তাইয়ে প্রতিবন্ধীকে নারীকে ধর্ষণের দায়ে আটক ১

৫২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মোঃ আবু তালেব সাদ্দাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে,উপজেলার কারিগর পাড়া বাজারে দক্ষিণে কাঞ্চন চৌধুরীর পরিত্যক্ত বসতঘরের সামনে গত ৯ই অক্টোবর ভোর রাতে জোর পূর্বক মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করে স্থানীয় আব্দুস সালামের ছেলে আবু তালেব। এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরিবার সকালে তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।