শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

৯৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” “নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” “ধর্ষণের শাস্তি মৃত্য দন্ড” এসব স্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারী) বেলা ১১টার দিকে আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে, বিট অফিসার এসআই একেএম হাসান মাহমুদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোঃ সালেহ। এসময় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া।

সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোঃ সালেহ বলেন, পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বাল্যবিবাহ, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।

অনুষ্ঠানে সহকারী বিট অফিসার এএসআই মোঃ জুয়েল রানা, আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমরান হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।