শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

৪৫০টি পরিবারের মাঝে সহায়তা প্রদানকালে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন

পার্বত্যঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী

১৩৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি  ॥

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজার রাখার লক্ষে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিতায় রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আত্মমানবাতর সেবায় ৪৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউটিন, শীতবস্ত্র (কম্বল/ জ্যাকেট) ও ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ লে. মুশফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৪ আর্টিলারি ব্রিগেট গুইমারা’র রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আত্মমানবতার সেবায় ও সমাজ কল্যাণে এসব সহায়তা প্রদান করেন। এ সময় গুইমারা রিজিয়নের দায়িত্বরত অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বলেন, পার্বত্যঞ্চলে স্থিতিশীল শান্তি সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের মানুষ আত্মনির্ভরশীল হয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছি। এ সময় অতিতের ন্যায় আগামীতেও মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সুবিধা প্রাপ্ত পরিবার ও প্রতিষ্ঠান এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।