শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

রাঙ্গামাটিতে পেশাদার চোর গ্রেফতার

১৬৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে মোঃ কামাল হোসেন (টুকুন) (৩৫) নামে এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে কোতয়ালী থানার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের তবলছড়ির এডিসি কলোনীতে অভিযান চালিয়ে পুলিশ মোঃ কামাল হোসেন (টুকুন) গ্রেফতার আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে পাঁচটি চোরাইকৃত মোবাইল,একটি ট্যাব, স্বর্ণের কানের দোল এবং প্রায় নগদ চার হাজার টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত চোর নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার বাসিন্দা মোঃ মফিজ উল্যার ছেলে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে নোয়াখালী জেলায় অস্ত্র,মাদক এবং চোরাকারবারি সহ মোট ১১টি মামলা রয়েছে এবং সে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।