শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

খাগড়াছড়ি দীঘিনালায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

৯৩

॥ মোঃ সোহেল রানা,দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়ন আওয়ামীলীগ উত্তর ও দক্ষিণ উদ্যোগে বর্ধিত সভাশেষে মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেরুং ইউপি সর্বস্থরের জনগণ।

শুক্রবার (৬ জানুয়ারি) মেরুং ইউনিয়ন এর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামীলীগের আয়োজনে বেতছড়ি উত্তর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করলে পরবর্তী তা প্রতিবাদ সভায় সকাল ১০ টায় মেরুং ইউপি উত্তর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মেরুং ইউপি উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, মেরুং ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ছগির হোসেন, বেতছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, আলমগীর হোসেন প্রমূখ।

সভায় বক্তরা বলেন, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ ও জনসেবায় হয়রানি, সরকারি সড়কে যানচলাচলে বাঁধা, সাধারণ মানুষের ব্যবসা-বানিজ্য বন্ধ করে দেয়া সহ নানা অভিযোগে বর্ধিত সভা জনসাধারণের মাধ্যমে প্রতিবাদ সভায় রুপ নেয়। মেরুং ইউপি সর্বস্থরের জনগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন ও দলীয় উর্ধতন কতৃপক্ষের কাছে দাবি জানান।

বর্ধিত সভাশেষে দলীয় নেতাকর্মীরা ও জনসাধারণ ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ব্যানার হাতে জুতা ও ঝাড়ু মিছিল বের করে।

এবিষয়ে মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, কিছু স্বার্থনেশ্বী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে।