শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

কাপ্তাইয়ে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির সভা

১৩৮

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজম্যান্ট (সিএমসির) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সিএমসি কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার আপেল চাকমাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন, বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম ও কমিটির সহযোগিতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।