শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে মৃত্যু

৯২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলাধীন গচ্ছাবিল শাহানগর এলাকার সৈয়দ মোঃ ওমর ফারুক’র স্ত্রী কুলসুম বেগম(৩৫) ও মেয়ে ইশরাত জাহান কলি(৮) বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে টানা তার ও সাইড লাইনের তারের সাথে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীরা আহতদের দ্রুত মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহানূর আলম জানান, সরকারি লাইনের খুঁটি থেকে নরমাল তার দিয়ে টানা সাইড লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাইড লাইন লিক হওয়ার কারণেই এমন মর্মান্তিক মা-মেয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মানিকছড়ি আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিয়া উদ্দিন।