শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিধবা মহিলাকে শান্তি ও সম্প্রীতির ঘর প্রদান

১১৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিধবা বয়স্ক মহিলাকে শান্তি ও সম্প্রীতির ঘর প্রদান করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের দরিদ্র বিধবা মহিলা মোছাঃ রত্না বেগমকে মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ হতে ঘর উপহার দেওয়া হয়।

প্রায় ২লাখ ১০ হাজার টাকা ব্যয়ে নির্মিত শান্তি ও সম্প্রীতির নিদর্শন এই ঘরটি উদ্বোধন করেন, মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এএসএম মঞ্জুরুল কবীর, পিএসসি। একই সময়ে ঘরের চাবি রত্না বেগমের হাতে তুলে দেন। এ সময় নতুন পাড়া ২নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন থেকে উপহার স্বরুপ ঘরটি পেয়ে রত্না বেগম উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়াও এলাকার জনসাধারণের মাঝে সেনাবাহিনী কর্তৃক এরকম মানবতার কার্যক্রমে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এএসএম মঞ্জুরুল কবীর, পিএসসি বলেন, মাটিরাঙ্গা সেনা জোন দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি মাটিরাঙ্গা জোন আর্তমানবতার সেবায় দরিদ্র ও দুস্থ জনগণের সেবায় সব সময় নিবেদিত। তিনি বলেন, দেশ ও জাতির আস্থা ও গৌরবের প্রতীক এই সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে।