শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে বিজয় দিবস উপলক্ষে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

৩৫

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় আলীকদম ৫৭ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় ৩৫০ জন গরিব ও দুঃস্থ শীর্তাতের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী ১৭৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শহিদুল ইসলাম পি,এস,সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় বিজিবি অধিনায়ক বলেন,দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে আলীকদমের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭বিজিবি’র) মেডিক্যাল টিম ১৭৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। এ সময় আলীকদম (৫৭ বিজিবি) ব্যাটলিয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।