শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

বিজয় দিবস উপলক্ষে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

৩৮

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

মহান বিজয় দিবস উপলক্ষে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র উপহার ও মেডিকেল ক্যাম্পেইন করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

শুক্রবার (১৬ ডিসেম্বর ) সকাল ৯ টায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট ১০নম্বর এলাকার শতাধিক গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেন বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান (পিএসসি)। উপহার বিতরণ শেষে দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

শীতবস্ত্র পেয়ে ১০নাম্বার হাজাছড়া এলাকার নাগরী চাকমা (৭০) বলেন, শীত আসলে অনেক কষ্ট হয়, আগুন জ্বালিয়ে শীত নিবারন করতাম, বিজিবি কম্বল দিয়েছে এখন রাতে ঘুমাতে কষ্ট হবে না।
ঔষধ নিতে এসে পূর্ণ কুমার চাকমা(৮০) বলেন, অনেক দিন হলো বাত ব্যথায় কষ্ট পাইতেছি, শরীরের ব্যথায় চলাফেরা করতে কষ্ট হচ্ছে, বিজিবি ডাক্তারা ঔষধ দিয়েছে। বাঘাইহাট ৫৪ বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানাই।

এসময় উপস্থিত ছিলেন, ৫৪ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া, সুবেদার মেজর আবদুল হাই সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।