শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বন্যহাতি হতে রক্ষার্থে শিক্ষার্থীদের নিয়ে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন

১২৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আয়োজনে রাইখালী রেঞ্জ বন্যহাতি হতে সতর্কতা বিলবোর্ড স্থাপন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় রাইখালী রেঞ্জের আওতাধীন ডংনালা ও বাঙ্গালহালিয়া এলাকায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ বিলবোর্ড বসানো হয়।অত্র এলাকায় বন্যহাতির ব্যাপক উৎপাত বৃদ্ধি পেয়েছে। যার ফলে মানুষের জানমাল ও ফসলাদি ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তাই হাতি চলাচলের রাস্তা বা করিডোরে সতর্কতার সহিত চলাচলের জন্য এ প্রচার কার্যক্রম নেয়া হয়।

রাইখালী রেঞ্জ স্টাফ মোঃ হাসান জানান, এসকল এলাকায় বন্যহাতির উৎপাত বৃদ্বি পাওয়ায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে সতর্কতামূলক বিলবোর্ড বসানো হয়। রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান,ইদানীং অত্র এলাকায় বন্যহাতি বিভিন্ন স্থানে নিয়মিত চলাচল করছে। তাই সকলের শর্তকতামূলক স্কুল শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই পাল্পউড বাগান এর প্রচার কার্যক্রম করা হয়। এসময় ইআরটি টিমের সকল সদস্য ও স্কুল শিক্ষার্থীরা বন্যপ্রাণী নিয়ে তাদের অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করে।