শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাইয়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপরাধ মামলা যোগ্য হলে মামলা নিতে বিলম্ব করা হবে না: অতিরিক্ত পুলিশ সুপার

৩৮

॥ কবির হোসেন কাপ্তাই ॥

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার বলেন, সন্ধ্যার পরে আইপিএলের নামে জুয়া ও ছিচকে চুরি বন্ধে পুলিশ কঠোর হবে। মাদকের প্রতিটি আস্তানায় স্থানীয় জনগণ এবং পুলিশকে সাথে নিয়ে পাহাড়া বসানো হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কাপ্তাই থানা পুলিশের আয়োজনে ২ নং বিট পুলিশিং এর সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, জনগন, ব্যবসায়ী এবং গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে তাদের মতামত শোনা হয় এবং আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় অতিরিক্তি পুলিশ সুপার জুনায়েত বলেন, কাপ্তাই এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী কমিটি হবে। প্রতিটি অপরাধের বেলায় মামলা যোগ্য হলে মামলা নিতে বিলম্ব করা হবে না বলে উল্লেখ করেন।