শিরোনাম
রামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

দীঘিনালায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

৩৮

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা দুর্নীতি বিরোধী মানবন্ধন ও আলোচনা সভায় অংশ নেয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, সভাপতির বক্তব্যদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক (ইউআরসি) মোহাম্মদ মাইন উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, সহ-সভাপতি নীলুফার ইয়াসমিন, বিবেক আনন্দ চাকমা, কমিটির কার্য নির্বাহী সদস্য সীবু দে, ত্রিদ্রিব রায় পোমাং, সুমন চন্দ্র নাথ প্রবীর সহ যুব রেডক্রিসেন্ট ও রোভার স্কাউটের সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।