শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

রামগড়ে ভারতীয় গরুসহ চোরাকারবারী চক্রের দুই সদস্যকে আটক

৬০

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অভিযানে পৌর সভা এলাকার চৌধুরীপাড়া হাসপাতাল এলাকা থেকে ভারতীয় দুটি গরুসহ দুই চোরাকারবারিকে আটক করে বিজিবির টহল দল।

বৃহস্পতিবার (১ লা ডিসেম্বর) বিকালে সাড়ে ৩টার দিকে রামগড় বিওপির একটি টহলদল হাবিবুল্লাহর চর নামক স্থানে কয়েকজন লোককে ৬-৭ টি ভারতীয় গরু নিয়ে নদী পার হতে দেখে। বিজিবির টহলদল তাদের ধাওয়া করলে গরুসহ তারা শহরের দিকে পালিয়ে যায়। পরে শহরের পুরাতন ছিনেমা হল এলাকায় তল্লাশিকালে চোরাকারবারী দলের সদস্যরা টহল দলকে উদ্দেশ্য করে রাস্তায় থেকে ইট পাটকেল নিক্ষেপ করে হাসপাতালের দিকে পালিয়ে যায়। পরে হাসপাতাল এলাকা থেকে দুইজনকে আটক করে বিজিবি। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

আটককৃতরা হলো, পৌর সভার জগন্নাতপাড়ার বাসিন্দা মোঃ শফিক উদ্দিন’র ছেলে মো. মাঈন উদ্দিন (২৫) ও আবদুল হাই’র ছেলে মোঃ মোবারক হোসেন (৩০)। এ সময় তাদের সাথে থাকা আরো ৫-৬জন চোরাকারবারির সাথে জড়িত থাকা সদস্য পালিয়ে যায়।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে । জব্দকৃত গরু ও আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরবর্তি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।