শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

বান্দরবানে এসএসসিতে পাসের হার ৭৮.৩৬%: শীর্ষে বান্দরবান ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজ

৫৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

সারাদেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। এবার বান্দরবানের এসএসসি পাসের হারের সংখ্যা দাড়িয়েছে ৭৮.৩৬%। শীর্ষে রয়েছে বান্দরবান ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন, পাশ করেছেন ১শত ৪৫ জন শিক্ষার্থীর। তবে গতবারের তুলনায় এইবারের পাশের হার কমেছে। গতবারের এসএসসি পাসের হারের সংখ্যা ছিল ৯০.৭৭ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল প্রকাশিত করা হয়। জেলা শিক্ষা অফিসার দেওয়ার তথ্য মতে, বান্দরবানে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর অংশগ্রহণ করেন ৪ হাজার ৬শত ৭৭ জন। তারমধ্যে পাশ করেছেন ৩হাজার ৬শত ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ২শত ৪৭ জনের। এছাড়াও মাদ্রাসার দাখিল ৯৮৮ জন এবং এসএসসি ভোকেশনাল ১১৯ জন পরিক্ষাতে অংশগ্রহণ করেন। তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের জিপি-৫ না পাওয়াতেই হতাশ প্রকাশ করেছেন।

বান্দরবান জেলা শিক্ষা অফিসারে সুরিৎ কুমার চাকমা বলেন, গতবারের তুলুনায় এইবারের জেলা শহর বান্দরবানে পাশের হার কম। এর কারণ প্রত্যন্ত এলাকায় সহজেই ইন্টারনেটের ব্যবহার করে অনলাইন ক্লাস করতে পারেনি অনেক স্কুল শিক্ষার্থীরা। তাই আগামীতে শিক্ষার প্রতি আরো গুরুত্ব দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।