শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মানিকছড়িতে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৮ম বার্ষিক সাধারণ সভা

মারমা জনগোষ্ঠীর বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এমসিসিইউএল- মংসুইপ্রু

১২৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, পিছিয়ে পড়া মারমা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (এমসিসিইউএল)। মারমা সম্প্রদায়ের অস্বচ্ছল পরিবার গুলোকে আর্থিক স্বচ্ছল করে তুলতে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। মারমা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করেছে তারা। যার ফলে বর্তমানে মারমা জনগোষ্ঠীর বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এমসিসিইউএল।

খাগড়াছড়ির মানিকছড়িতে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’ লিমিটেড’র ৮ম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র সদস্য হওয়ার কথা জানিয়ে দ্বিতলা ভবণ নির্মাণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গত শুক্রবার (২৫ নভেম্বর) উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি কংজাই মারমা সভাপতিত্বে ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, জেলা পরিষদে সদস্য মোঃ মাঈন উদ্দিন, মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, কালব চট্টগ্রাম অঞ্চলের ডিরেক্টর আশীষ কুমার দাশ, কালব ব্যবস্থাপক ছাজেনঅং রাখাইন।

দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংপ্রু মারমা তার স্বাগত বক্তব্যে বলেন, ২০১৪ সালে ১৪ জন সদস্য ও ৩২০ টাকা মূলধন নিয়ে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে যার সাধারণ সদস্য সংখ্যা ৩ হাজার ৬৯৬জন। এছাড়াও অন্যান্য সদস্য মিলে ৫ হাজার ৭২২জন। ৩২০ টাকার মূলধন দাড়িয়েছে ৪ কোটি ৬৭ লাখ টাকারও বেশি।

এ সময় বক্তারা আরো বলেন, সমবায়ের মাধ্যমে মানুষ তাদের নিজ নিজ পুঁজি, উপকরণ, শ্রম এবং উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে যাচ্ছে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। যার মাধ্যমে অসংখ্য মারমা জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন হয়েছে। সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। নির্ভরযোগ্য গণতান্ত্রিক সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যার মালিকানার দাবীদার সকল সদস্য।