শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

নানিয়ারচরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

১০৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে ১৯০ জন কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে ১০ কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার ও ১কেজি হারে শরিষা বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন ছায়ামঞ্চে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।

এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মোঃ মেসবাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিপু সুলতান ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইসাহাক উদ্দিনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ফজলুর রহমান বলেন, করোনা পরবর্তী সময় ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নে উদ্যোগ নিয়েছেন। এক খন্ড জমিও যাতে অনাবাদী না থাকে সে লক্ষে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এসময় তিনি সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যার যেখানে যতটুকু জায়গা আছে, প্রতিষ্ঠানভিত্তিকও যেখানে যতটুকু খালি জায়গা যে যা পারবেন কিছু উৎপাদন করবেন। উৎপাদন করে অন্তত নিজেদের খাদ্যটা নিজেরা জোগাড় করার চেষ্টা করবেন। যাতে বাজারের ওপর চাপ না পড়ে। এসময় উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত থেকে বিজ সংগ্রহ করেন।