শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

৫১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২’র শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় এর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ফায়ার সার্ভিস স্টেশন ভবনে আলোকসজ্জা, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির পায়রা ওড়ানো, জনসচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

‘দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথি বলেন, ফায়ার সার্ভিস নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জান-মাল রক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের মঙ্গল কামনা করছি।

এসময় ফায়ার সার্ভিসের লামা স্টেশন ইনচার্জ সাফায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।

লামা ফায়ার সার্ভিসের ইনচার্জ সাফায়েত হোসেন বলেন, এ বছর মোট ১৫টি আগুন নির্বাপনের ঘটনা ঘটেছে। এছাড়া ৬টি সড়ক দুর্ঘটনাসহ মোট ৯টি দুর্ঘটনা ঘটেছে। লামা ফায়ার সার্ভিসের উদ্যোগে ৩৮টি মহড়া ও ২৪টি গণসংযোগ করা হয়।

সারাদেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে কেক কাটা হয়।