শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

লামার ফাইতংয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

১৮২

॥ মাহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

আবারো বন্য হাতির আক্রমণে লামা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ১টায় চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চিংসাথুই মারমা (৫০) ফাইতং ইউনিয়নের ফাদুর বাগান মার্মা পাড়ার চিংমং মারমা কনিষ্ঠ সন্তান।

জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফাদুর বাগান মার্মা পাড়া সোমবার দিবাগত রাত ১০টায় বসতবাড়িতে হামলা চালায় বন্য হাতিটি। এসময় প্রয়াত চিংমং মারমা কনিষ্ঠ সন্তান চিংসাথুই মারমা (৫০) হাতি সামনে পড়ে গেলে হাতি তাকে আচঁড়ে গুরুতর আহত করে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ইদানিং এলাকায় হাতির আক্রমণ বেড়ে গেছে। বিষয়টি মর্মান্তিক।

এদিকে নিহত চিংসাথুই মার্মার লাশ ময়নাতদন্তের জন্য সকালে বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

উল্লেখ্য, গত দুইদিন আগে পার্শ্ববর্তী আজিজনগর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছিল।