শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লক্ষাধিক টাকা জরিমানা

৭৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলার ইউনিয়নের অন্তর্গত আসাদতলী এলাকার হালদা নদী ও তার উপ-শাখায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

সোমবার (৭ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আসাদতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১১ ধারায় অপরাধ ১৫(১) ধারায় স্থানীয় বালু ব্যবসায়ী মুছা মিয়াকে ৫০ হাজার ও আব্দুল মতিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে সম্পৃক্তদের ছাড় দেয়া হবে না। সেই এ ধরণের কাজের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।