শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকতে হবে-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকতে হবে। রাষ্ট্রীয় সেবা থেকে যেন সাধারণ মানুষ বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, সেবা করার ও সহযোগিতা করার মনোভাব না থাকলে জনপ্রতিনিধি হিসেবে স্বার্থক হওয়া যায় না।

শনিবার (৫ অক্টোবর) বান্দরবান সদরে ত্রিপুরা কল্যাণ সংসদের সভাকক্ষে ত্রিপুরা কনফারেন্স হল ও কার্যালয় ভবনের সমাপ্তকৃত সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

সরকারের উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছেন। পাহাড়ী দুর্গম এলাকার রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট নির্মাণ করে দুর্গম অঞ্চলের মানুষের চলাচলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। মানুষের কল্যাণের জন্যই সরকার গৃহহীনদের জন্য ঘর তৈরি, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিআর-জিআর প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। সরকারের উন্নয়নকাজগুলো স্বচক্ষে দেখে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের মানুষ নিশ্চিন্তে ও নির্বিঘ্নে স্ব-স্ব ধর্ম আচার অনুষ্ঠান পালন করতে পারছেন এবং আগামিতেও পারবেন। সরকার সারাদেশে মসজিদ-মন্দির, বৌদ্ধ-বিহার, মাদ্রাসা, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর অর্থায়নে ২৩ লাখ টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ সংসদের কনফারেন্স হল এবং পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ সংসদের কার্যালয় ভবনের সমাপ্ত কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য পানজি ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা উপস্থিত ছিলেন।