শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

‘চ্যানেল আই’ বর্ষপূতিতে রাঙ্গামাটি জেলা প্রশাসক

পার্বত্য অঞ্চলের সৌন্দর্য্য ও ঐতিহ্য তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখতে হবে

৮৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেছেন, পার্বত্য অঞ্চলের সংস্কৃতি,সৌন্দর্য্য ও ঐতিহ্য তুলে ধরতে ‘চ্যানেল আই’ কে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত বেসরকারি ডিজিটাল টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চ্যানেল আই এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনসুর আহমেদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষির্কীতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক , প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, চ্যানেল আই বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষিদের ভালোবাসার টিভি চ্যানেল। বিগত ২১ বছর ধরে ‘চ্যানেল আই’ যেভাবে বাঙালী সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে তা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাব্যক্ত করেন।