শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি

বিচারহীনতার সংস্কৃতি একের পর এক ধর্ষকের জন্ম দিচ্ছে

৯৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বিচারহীনতার সংস্কৃতি একের পর এক ধর্ষকের জন্ম দিচ্ছে, অন্যদিকে আওয়ামীলীগ নেতারা গ্রাম্য শালিস বসিয়ে ধর্ষনের বৈধতা দিতে ঘৃন্য তৎপরতা চালাচ্ছে। তাদের এই ইন্ধনে ধর্ষকদের আরো উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সংগঠক জুঁই চাকমা। বুধবার (৩০সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ গেইট সংলগ্ন স্থানে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশন (মানবাধিকার বাস্তবায়ন সংস্থা) বিএনএএফ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান রানা। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাঙ্গামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, ব্লাস্ট রাঙ্গামাটি প্রতিনিধি এডভোকেট মিলন চাকমা ও চারুকলা একাডেমির প্রতিষ্টাতা ও অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন। এসময় জেলার প্রগতিশীল নারী পুরষসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে জুঁই চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগ নেতারা গ্রাম্য শালিস বসিয়ে ধর্ষনের বৈধতা দিতে এবং ঘটনা ধামাচাপা দিতে ঘৃন্য তৎপরতা চালাচ্ছে। তাদের এই ইন্ধন ধর্ষকদের আরো উৎসাহিত করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির সাথে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানান এবং পাহাড় থেকে সমতলে সকল ধর্ষন ঘটনার সুষ্টু বিচার দাবি করেন। তদন্ত কমিটির নামে মেহনতি মানুষের ইজ্জত নিয়ে টানাটানি না করারও আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, তিন পার্বত্য জেলাসহ সমগ্র বাংলাদেশের নারী ও শিশু ধর্ষণ ও সকল সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ ধর্ষকদের শাস্তির নিশ্চিত করতে হবে।