শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মহালছড়ি থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

৭৬

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র- শান্তি শৃংখলা সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ মহালছড়ি থানা প্রাঙ্গনে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনর রসিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, প্রবীণ শিক্ষক ও মুক্তিযোদ্ধা শাহাজান পাটোয়ারী, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল কান্তি দাশ প্রমূখ। এ ছাড়া স্থানীয়, হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র‌্যালীটি মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।