শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

প্লে স্টোর থেকে অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

১৩০

॥ পাহাড়ের সময় ডেস্ক ॥

সম্প্রতি প্লে স্টোর থেকে একগুচ্ছ বিপজ্জনক অ্যাপ নিষিদ্ধ করেছে গুগল। ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগে এই অ্যাপগুলোকে সরিয়ে নিয়েছে গুগল। এছাড়াও এই ১৬টি অ্যাপ বেশি নেটওয়ার্ক ব্যবহার করার কারণে ডেটা শেষ হয়ে যাচ্ছিল। সম্প্রতি ইন্টারনেট সুরক্ষা সংস্থা ম্যাকফি’র (McAFee) এক প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লিকার ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে ম্যাকফি মোবাইল রিচার্স, গুগল প্লে স্টোরের ১৬টি অ্যাপে।

এই অ্যাপগুলো ইতিমধ্যেই অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা করেছে। ম্যাকফি জানিয়েছে, ‘একবার এই অ্যাপ ওপেন করলে এইচটিটিপি রিকুয়েস্ট এক্সিকিউট করে কনফিগারেশন ডাউনলোড করে নেয়। একবার এই কনফিগারেশন ডাউনলোড হয়ে গেলে পুশ পেজে রিসিভ করতে ফায়ারবেস ক্লাউড মেসেজিংয় (এফওএম) লিসেনারে রেজিস্টার করে।’

এক ব্লগ পোস্টে ম্যাকফি জানিয়েছে, এই অ্যাপগুলোতে ‘com.click.cas’ ও ‘com.liveposting’ নামে দুটি কোড খুঁজে পাওয়া গিয়েছে। এই কোডগুলো অটোমেটেড ক্লিকিং ফাংশনের ও কোডের মাধ্যমে ফোনের মধ্যে গোপন অ্যাডওয়্যার সার্ভিস হিসাবে কাজ করছে। বেশিরভাগ অ্যাপেই দুটি সন্দেহজনক কোডের উপস্থিতি পাওয়া গিয়েছে।

অ্যাপগুলো হলো- High-Speed Camera, Smart Task Manager, Flashlight+, calendar notepad, K-Dictionary, BusanBus, Joycode, Currency Converter, Quick Note, EzDica, Instagram Profile Downloader, Ez Notes, Flashlight. এছাড়াও একটি ক্যালকুলেটর ও ২টি ফ্ল্যাশলাইট অ্যাপে এই ম্যালওয়্যারের সন্ধান মিলেছে।

ম্যালওয়্যারের সন্ধান মিলতেই গুগলকে জানিয়েছে ম্যাকফি। এর পরেই এই অ্যাপগুলোকে প্লে স্টোর থেকে নিষিদ্ধ করেছে গুগল। কিন্তু আপনার ফোনে ইতিমধ্যেই এই অ্যাপ ইনস্টল থাকলে তা আপনাকেই আন-ইনস্টল করতে হবে। তবে প্লে স্টোর থেকে আর এই অ্যাপগুলো ইনস্টল করার সুযোগ থাকছে না।

সূত্র: ম্যাকফি