শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম

আলীকদমে আবারও বিজিবির অভিযানে বিদেশি গরু জব্দ

১৩৩

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় পোয়ামুহুরী কুরুকপাতা হয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে অবৈধভাবে চোরাই পথে আসা বিদেশি জাতের গবাদিপশু আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোর সকালে ৫৭ বিজিবি’র ব্যাটালিয়ন সদর হতে ১০কিঃমিঃ দূরে তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র চোরাচালান প্রতিরোধের নিয়মিত টহল দল ১নং আলীকদম সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী এলাকার হাতির ঝিরিতে অভিযান পরিচালনা করে ৩২টি গরু ও ৩টি মহিষ জব্দ করেন এসময় বিজিবি’র উপস্থিত টের পেয়ে চোরাকারবারি দ্রুত পালিয়ে যায় বলে জানান বিজিবি।

উক্ত অভিযানে ২৫ জন বিজিবি ও ৩জন পুলিশ সদস্যদের সমন্বয়ে দীর্ঘ ঘন্টার পর যৌথ অভিযানে মাধ্যমে চোরাই পথে আসা এ গরু ও মহিষ গুলো জব্দ করতে সক্ষম হন। এব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।

জব্দকৃত গবাদিপশুর আনুমানিক মূল্য ৫০,৭৫,০০০ টাকা ধারণা করছেন বিজিবি।

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শহিদুল ইসলাম জানান, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে চোরাকারবারীরা চোরাই পথে আলীকদমে এনে বিভিন্ন ভাবে চকরিয়া, টেকনাফ,রামু, কক্সবাজার সহ বিভিন্ন প্রান্তে প্রচার করছেন এমন সংবাদের ভিত্তিতে ৫৭বিজিবি দায়িত্ববান এলাকায় চোরাচালান প্রতিরোধে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ও আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।