শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৪৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, জানান ২টি খাদ্য প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং মূল্য তালিকা না থাকায় ২ টি মামলায় ৭শ’ টাকা জরিমানা করা হয়। এসময় অভিযান প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস। কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।