শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

অপ্রাপ্তবয়স্কদের টিকটক লাইভ বন্ধ

১১৬

॥ অনলাইন ডেস্ক ॥

বর্তমানে কম সময়ে বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক। এই প্লাটফর্মে মূলত ১৫ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। কিন্তু টিকটক এবার শর্ট ভিডিও তৈরির ক্ষেত্রে নতুন নিয়ম আনছে। আর তা হলো লাইভ ভিডিও প্রচারে ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো। অর্থাৎ এখন থেকে লাইভ সুবিধা পেতে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ফলে অপ্রাপ্তবয়স্করা টিকটক লাইভ করতে পারবে না। সোমবার (১৭ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে চীনের ভিডিও প্ল্যাটফর্মটি।

টিকটক জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে কার্যকর হবে লাইভ ভিডিও করার বয়সসীমার নতুন নিয়ম। তবে ১৮ বছরের নিচে বয়সীরা লাইভ ভিডিও করতে না পারলেও অন্যদের করা ভিডিও দেখার সুযোগ পাবে। এ ছাড়া চাইলে ভিডিও নির্মাতারা তাদের দর্শকদের বয়স নির্ধারণ করতে পারবেন। ফলে শুধুমাত্র সেই ভিডিও দেখার সুযোগ পাবেন নির্দিষ্ট বয়সের দর্শকেরা। তাছাড়া এখন থেকে ব্যবহারকারীরা লাইভে পাঁচজন পর্যন্ত অতিথিকে একসঙ্গে রাখতে পারবেন।

‘ডিরেক্ট মেসেজ’ অর্থাৎ সরাসরি মেসেজ করার ক্ষেত্রে বয়সসীমা ১৬ করছে টিকটক। এই বয়সের নিচে কেউ ডিরেক্ট মেসেজ করতে পারবে না। অন্যদিকে কেবল ১৮ বছর হলেই পাঠানো যাবে ভার্চুয়াল উপহার।

ব্যবহারকারীদের রক্ষা করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে টিকটক।

টিকটক আরও জানিয়েছে, ‘ব্যবহারকারীদের নিরাপত্তায়’ কোনো আপস করতে চাই না আমারা। আমাদের তরুণ সদস্যদের আরও সুরক্ষা দিতে চাই।

বর্তমানে ১৬ বছর হলে টিকটকে লাইভ ভিডিও করা যায়। তবে সামনে এই সুযোগ আর থাকছে না।

সম্প্রতি ভিডিও নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে ‘লাইভ সাবস্ক্রিপশন’–সুবিধা চালু করেছে টিকটক। এ সুবিধা কাজে লাগিয়ে লাইভ ভিডিও দেখানোর বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন ভিডিও নির্মাতারা।

সূত্র: ম্যাশেবল