শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মানিকছড়িতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

১৮২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

দুর্যোগে আগাম সর্তকতা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লক্ষীছড়ি ফায়ার স্টেশন অফিসার রফিক আহম্মদ’র নেতৃত্বে একটি চৌকশ অগ্নি নির্বাপক দল অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নির ব্যাপকতা এবং কীভাবে আগুন নেভানো হয় তার কৌশলসহ প্রাথমিক চিকিৎসাসেবা শেষে হাসপাতালে প্রেরণের সম্পর্কিত নানা কৌশল সম্পর্কে উপস্থিতি অতিথি ও শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। এসব কার্যক্রম প্রদর্শনে যুব রেড ক্রিসেন্টের মানিকছড়ি ইউনিটের সদস্যা সহযোগিতা করেন।

মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহড়ায়, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীন, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদ-উজ-জামান, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, একাডেমীক সুপারভাইজার রেহেনা মোস্তফাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।