শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মাটিরাঙ্গায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১৫৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোম্পানির কোভিড-১৯ টিকা দান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মন্জুর মোর্শেদ, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ খায়রুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা: মিল্টন ত্রিপুরা, মেডিকেল অফিসার ডা: ইমতিয়াজ চৌধুরি এবং ডা: রুপম চক্রবর্তী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবেন। এ কার্যক্রমে অতীতের মতো মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.খায়রুল আলম জানান, উপজেলার ২০টি কেন্দ্রে ৫ – ১১ বছর বয়সী শিশুদের তিন হাজার ডোজ টিকা দেওয়া হবে। এছাড়াও পর্যায়ক্রমে সব শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম চলবে।

পথশিশু ও বিদ্যালয়ে যায় না এমন শিশুদেরও করোনা টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে শিক্ষার্থীদের টিকা দেয়ার পর পথশিশু বা এমন শিশুদের টিকার আওতায় আনা হবে।